Friday, December 21, 2012

Govt. Websites



যে কোন দেশের উন্নতির পেঁছনে অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে সাথে আই-টি বা তথ্য-প্রযুক্তি (IT- Information Technology) ক্ষেত্রের অবদান ও কোন অংশে কম নয়। আপাত দৃষ্টি তে দেখা না গেলেও প্রকৃত দৃষ্টি তে তথ্য-প্রযুক্তির অবদান আকাশ সমান।
তাই হয়তো বর্তমান যুগ ইন্টারনেটের উপর অনেক খানি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটে প্রধানত যে কোন তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ওয়েব ব্রাউজিং করা হয়। যে তথ্য কোথাও খুঁজে পাওয়া না যায় সেটাও নাকি google এ পাওয়া যায়, এই কথা এখনকার ক্লাশ ফোর এ পড়ূয়া ছেলে মেয়েরা ও জানে।
এখন আসুন আমাদের দেশের সরকারি ওয়েব সাইট গুলোর দিকে একটু নজর দেওয়া যাক।
প্রাথমিক শিক্ষা (ক্লাশ ১ থেকে ক্লাশ ৫) হচ্ছে যে কোন দেশের শিক্ষার ভিত্তি। ছোট ছোট ছেলে মেয়েরা অক্লান্ত পরিশ্রম করে পড়াশুনা করে বিভিন্ন পরীক্ষা দেয়। পরীক্ষা গুলোর ফলাফল সরকার কর্তৃক ওয়েব সাইটে ও দেওয়া হয়। কিন্তু আসল কথা হচ্ছে প্রাথমিক শিক্ষার ওয়েব সাইটে (http://www.dpe.gov.bd) ঢুকতে গেলে একটা ভয়ানক ভাইরাস এর মুখোমুখি হতে হয়, যেটা কম্পিউটারের জন্য ভীষণ ক্ষতিকর। অবিভাবকরা ফলাফল প্রকাশের দিন সকাল থেকেই অধির আগ্রহে বসে থাকেন তাদের ছেলে মেয়ে দের ফলাফল জানার জন্য। তবে অনেকেই ফলাফল দেখতে পান অনেকেই পান না। যাদের কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করা থাকে তারা হয়ে যান হতভাগা। কারণ এন্টিভাইরাস খুব সহজেই ভাইরাস টিকে ধরে ফেলে এবং ব্যবহারকারিকে সতর্ক করতে থাকে সাইট টিতে প্রবেশ না করার জন্য। অনেক সময় শক্তিশালী এন্টিভাইরাস ওয়েব সাইট টিতে কোন মতে ঢুকতেই দেয়না। আর এন্টিভাইরাস না থাকলে আপনি সরাসরি ঢুকতে পারবেন, যেটা যেনে বুঝে ক্ষতির সামিল।
তাহলে ছেলে মেয়েদের ফলাফল দেখতে হলে “হয় কম্পিউটার বাঁচাও নইলে টেনশন কমাও।

এইবার মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েব সাইট এর কথা বলা যাক।
http://www.educationboardresults.gov.bd সাইট টিতে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুতরাং এই সাইট টি বছরে মাত্র ২ বার ব্যবহার করা হয়। কিন্তু সব থেকে বড় আফসোস এর বিষয় হচ্ছে সাইট টির অবস্থা “” এর মতএক সাথে মাত্র একটি দেশের মাধ্যমিক অথবা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা সাইটে প্রবেশ করতে গেলেই মনিটরের স্ক্রীণে স্পষ্ট ভাষায় লেখা আসে Page can’t be displayed.
এই সমস্যা টির কারণ হচ্ছে Session Limit Problem. ওয়েব সাইট টিতে একই সাথে কত জন প্রবেশ করতে পারবে সেটা আগে থেকেই ঠিক করা থাকে। আর যখনই সেই সংখ্যা অতিক্রম করে তখনই মনিটরে লেখাটি আসে।  কথায় আছে কারো যদি ইচ্ছা না থাকে তাহলে জোর করে কিছুই করানো যায় না। মাত্র একটি দিনের জন্য Limit বাড়িয়ে দিলে তো তাদের কোন ক্ষতি হয় না, তাহলে সবাই কে আশা দিয়ে এমন ভাবে নিরাশা করানোর দরকার টা কি! একটি বহুল ব্যবহৃত ওয়েব সাইট হচ্ছে www.facebook.com  যেখানে ১১ বছর থেকে শুরু করে ৭৫ বছরের বৃদ্ধা পর্যন্ত সারা দিন রাত একই সাথে অকল্পনিয় বার প্রবেশ করছে। তারপরেও সেখানে কোন সমস্যা হচ্ছে না। উল্লেখ্য যে facebook.com এবং educationboardresults.gov.bd সাইট টি একই programming language (.php) দিয়ে তৈরী।
সরকারি ওয়েব সাইটের অবস্থা যদি এই হয় তাহলে বে-সরকারি গুলোর অবস্থা কি হওয়া উচিৎ বলে মনে করেন সবাই! কিন্তু না   বে-সরকারি ওয়েব সাইট গুলো অনেক ধাঁপ এগিয়ে আছে।
এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন; দেশের প্রযুক্তির অবস্থা এমন গতাণুগতিক হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানো কি সম্ভব!!!
_আবু হাসনাত প্রিন্স

No comments:

Post a Comment